বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ সিকদার।।​গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করেছে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

​গাজীপুরের প্রশাসক হিসেবে নিযুক্ত মো: শওকত হোসেন সরকারের পিতার নাম গিয়াস উদ্দিন সরকার এবং মাতার নাম জাবিরন সরকার। তার স্থায়ী ঠিকানা গাজীপুর সদরের কাশিমপুর এলাকায়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এই প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন। একই আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্যও পৃথক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102