শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

মুন্সীগঞ্জ পায়ে হেঁটে পদ্মাসেতুর সৌন্দর্য উপভোগ করলেন ভুটানের রাজা

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ পায়ে হেঁটে পদ্মাসেতুর সৌন্দর্য উপভোগ করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

বুধবার(২৭ মার্চ)পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী গণমাধ্যমকে জানান,ভুটানের রাজার গাড়িবহর আজ সকাল ৯টা ১০ মিনিটে মুন্সীগঞ্জে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাঝে সেতুতে নেমে কিছু সময় কাটিয়ে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান ৯ টা ৩০ মিনিটে।

এরপর ফিরতি যাত্রায় মাত্র ৫ মিনিটে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু পেরিয়ে আবার মাওয়ায় ফেরে গাড়িবহর।

নির্বাহী প্রকৌশলী জানান,ভুটানের রাজা মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২ পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাদের অভ্যর্থনা জানান।সেখানে সেতু সম্পর্কে ব্রিফ করেন প্রকল্প পরিরচালক শফিকুল ইসলাম।

জাজিরার পথে রওনা হওয়ার পর সেতুর মাঝামাঝি ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থামিয়ে নেমে পরেন রাজা।১০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এবং বসন্তের রোদের মধ্যে পায়ে হেঁটে পদ্মার রূপ উপভোগ করেন।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এ সময় ভুটানের রাজার সঙ্গে ছিলেন।পদ্মা সেতুতে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

উল্লেখ্য,বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকা পৌঁছান ভুটানের রাজা।ওই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102