শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

নলতায় আলোকিত মানুষ সেলিমউল্লাহ’র স্মরণে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশের প্রথম স্বনামধন্য ঔষধ কোম্পানি জেসন গ্রুপের চেয়ারম্যান, দেশখ্যাত দানবীর ও আলোকিত মানুষ, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দীর্ঘ ৪২ বছরের সভাপতি এবং সাবেক আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের যেটি বর্তমান আল-কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ছিলেন আলহাজ্ব মু: সেলিমউল্লাহ। যিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ। যার শিক্ষানুরাগী, মানবিক গুণাবলি ও দানবীয় আলোয় আলোকিত হয়েছে সমাজ।

আলহাজ্ব মুহাম্মদ সেলিমউল্লাহ গত বছরের এই দিন ৩০ এপ্রিল অসুস্থতায় মৃত্যু বরণ করেন। অর্থাৎ আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী।

আলোকিত মানুষ মরহুম আলহাজ্ব মুহাম্মদ সেলিমউল্লাহ’র ১ম মৃত্যু বার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর পরিবারের সকলের সার্বিক মঙ্গল কামনা করে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান হয়েছে। কালিগঞ্জের নলতা মানিকতলায় মাদ্রাসার নির্মাণাধীন হেফজ খানায় মনোমুগ্ধকর পরিবেশে বুধবার সকাল ৭ টায় এই তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সেলিমউল্লাহ’র জীবনকাল ও আদর্শ তুলে ধরে বক্তব্য দেন তাঁরই দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর-স্নেহভাজন – মাদ্রাসার পরিচালক সোহরাব হোসেন সবুজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- তারালী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গুণীজন মো: শামসুর রহমান, হোমিও রিচার্চ বোর্ডের চেয়ারম্যান ডা: এমএ জাফর সিদ্দিকী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী বড় মসজিদের খতিব ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ মুফতি মো: নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে সাবেক স্কুলের সিনিয়র শিক্ষক ইলোরা জাকিয়া আহছানী, ফাতিমাতুজ্জহরা দিনা, কিবরিয়া মাসুদসহ মাদ্রাসার শিক্ষক, এতিম শিক্ষার্থী ও কুরআনের ২০ জন হাফেজ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102