শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে ৮ বগি লাইনচ্যুত; আহত ৩।

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়ছে। আহত হয়েছে ০৩ জন।

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওড়া কাজী বাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে টাঙ্গাইল কম্পিউটারে খুব বেশি যাত্রী ছিল না। আহত হয়েছেন ৩ জন। দুর্ঘটনার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেল স্টেশনের প্রধান স্টেশন মাস্টার মোঃ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, লোকো মাস্টার শরীফ মাহমুদ (৩৮), লোকো মাস্টার হাববিুর রহমান (৫৮) ও সহকারী সবুজ হাসান (৪৬)। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

দুর্ঘটনার পর খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক, মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতির জন্য দূর্ঘটনা ঘটেছে। এছাড়া জয়দেবপুর রেলস্টেশনের কর্মকর্তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনা এবং নানা অনিয়ম দূর্নীতির সাথে জড়িত। উর্ধ্বতন কর্মকতারা সঠিকভাবে তদারকিও করেনা। যার ফলে এই দূর্ঘটনায় দুইটি ট্রেনে অনেক ক্ষতি হয়েছে।

দূর্ঘটনার সময় দায়িত্বে থাকা কর্তব্যরত স্টেশন মাস্টার বলেন, সিগনালের পয়েন্টে ত্রুটির কারণে দূর্ঘটনা ঘটেছে।

এসংক্রান্তে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিগনালের ভুলের কারণে দূর্ঘটনা ঘটতে পারে। টাঙ্গাইল কমিউটারে যাত্রী ছিল না। তেলবাহী গাড়ী আগে থেকেই দাড়িয়ে ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102