শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিভিল সার্জনের নিষেধাজ্ঞা ইপিআই কেন্দ্রে লিপি আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কাশিমপুরে তুরাগ নদী থেকে জখম অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন 

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান।

ওসমান গনি মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

ওসমান গনি মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ

 মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের মইজুদ্দিনের গরুর মাংসের খাবার হোটেল,মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ প্রায় অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়,বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে ডেকু দিয়ে স্থাপনাগুলো ধুমড়ে মুচড়ে ফেলা হয়েছে।দোকানপাটগুলোর মালিকগণ বদলি লাগিয়ে টিন ও কাঠ সরিয়ে নিচ্ছেন।অপরদিকে অভিযানের পূর্বেই টং দোকানগুলো ও মালামাল সরিয়ে নিয়েছেন।ভুক্তভোগীরা বলছেন, বিআইডব্লিউটিএ মাইকিং করার সাথে সাথেই অভিযান পরিচালনা করেছেন।তারা স্থাপনাগুলো সরিয়ে ফেলার সময় পাননি।তাড়াহুড়া করে অভিযান পরিচালনা করাই আমাদের অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে।তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ জায়গায় ব্যবসা করছি। আমাদের জায়গাগুলো নিয়মিত ভাড়া প্রদান করছি।জমির মালিকরাও নিয়মিত সরকারি খাজনা প্রদান করছেন।তারপরও আমাদের এ স্থাপনাগুলো হুট করে ভেঙ্গে দেওয়া হল।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।তিনি জানান,মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।বুধবার সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।এ অভিযানে দুপুর ২ টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে।এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102