শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

.রাজধানীর বংশাল থানাধীন ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (০২ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার এর পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯:৩০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। বংশাল থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১:০০ ঘটিকায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102