বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

ডিএমপি কমিশনারের সাথে ডিআরএসপি (DRSP) এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) ডিএমপি কমিশনার এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিআরএসপি’র ডেপুটি টিম লিডার মিঃ টেটসুশি আইআরআইই, এক্সপার্ট অন রোড সেফটি এডুকেশন (ইন্সট্রাকশন অ্যান্ড এডুকেশন) মিস তোমোকো ইকুমোরি, এক্সপার্ট অব পাবলিক রিলেশনস মিস নাও সুজিমুরা এবং ডিআরএসপি’র ন্যাশনাল মেম্বারগণের মধ্যে প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব এ এইচ এম শহিদুল ইসলাম, ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড পিআর) সুমনুম সুলতানা, অফিস সেক্রেটারি মিস ফারজানা ইয়াসমিন লিমা, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সঞ্জয় রায় ও প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো. মাহমুদ হাসান।

সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার ডিআরএসপি প্রতিনিধি দলের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডিআরএসপি এর বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার পিপিএম-সেবাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)” শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি ঢাকা মহানগর এলাকায় গত মার্চ, ২০২২ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102