বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন

সাংবাদিক লাবনী আক্তারের ২৯ তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার কাশিমপুর-কোনাবাড়ি প্রতিনিধি সাংবাদিক লাবনী আক্তারের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) রাতে কাশিমপুর থানা প্রেসক্লাবের অডিটোরিয়াম হলে সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানস্থলটি সাজানো হয় রঙিন বেলুন ও আলোয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল হাসি-আনন্দ, শুভেচ্ছা আর ভালোবাসার আবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবাই লাবনী আক্তারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।

লাবনী আক্তার ১৯৯৬ সালের ১৫ অক্টোবর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এক শিক্ষিত ও সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জয়নাল আবেদীন, তিনি তিন কন্যার মধ্যে মেজো। ছোটবেলা থেকেই লাবনী আক্তার ছিলেন মেধাবী ও সাহসী। লেখালেখি, সমাজসেবা ও সাংবাদিকতার প্রতি তার আগ্রহ থেকেই তিনি গণমাধ্যমে যুক্ত হন।

বর্তমানে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যায়যায়দিন পরিবারের একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি তিনি নারী সাংবাদিকদের মধ্যে অনুপ্রেরণার প্রতীক হিসেবেও প্রশংসিত।

অনুষ্ঠানের শেষে কেক কাটা, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন সম্পন্ন হয়।
সকলের মুখে একটাই শুভকামনায় লাবনী আক্তারের জীবন হোক আলোকিত, হাসিখুশি ও সাফল্যময়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102