শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ক্রীড়াঙ্গনের স্বপ্নপূরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই কার্যক্রম আজ ঢাকা বিকেএসপিতে শেষ হয়েছে। ঢাকা বিকেএসপিতে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় সর্বমোট ৩৮৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবার সবচেয়ে বেশি ১৬৮২ জন পরীক্ষার্থী ফুটবলে, ১১৯৭ জন পরীক্ষার্থী ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে। বাকী ৮০৩ জন অন্যান্য ক্রীড়া বিভাগে অংশগ্রহণ করে।
বরাবরের মত এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তিরি প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রসমূহে পরিকল্পনা করা হয়। ফলে গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং আজ (১১ জানুয়ারি ২০২৬) শেষ হয়েছে।
অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১ টি ক্রীড়া বিভাগে প্রায় দশ হাজার পাঁচশত পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে সর্বোমোট দশ হাজার তিনশত চৌত্রিশ জন ভর্তি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জনকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। আগামী ১৫ জানুয়ারির (সম্ভাব্য) মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102