শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে একটি পরিত্যক্ত গার্মেন্টস ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (১ মে) সকালে কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি গার্মেন্টস ভবনের বাথরুমের ছাদের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সকালবেলা কয়েকজন পথচারী ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ছাদের ওপর একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের পাশ দিয়ে ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের তার রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধারণা করা হচ্ছে, ওই যুবক কোনোভাবে ভবনের ছাদে উঠে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে দীর্ঘদিন ধরে এ এলাকায় দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। তারা জানান, আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা খালিদ বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এদিকে, এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণসহ নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102