শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আশুলিয়ায় মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগেপ্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার সেলিম রেজা
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রিন্সিপালের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নিয়ে এ সময় তারা ধর্ষণকারী নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেপ্তার করে ধর্ষণের সর্বচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডাকেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোইরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারী শিক্ষককে ধর্ষণ করেন নুরুল ইসলাম। পরে দীর্ঘ সময় তাকে রুমে তালা বদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে ছেড়ে দেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ৬নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102