বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার তৈয়বপুর ইউনিয়নের শাতাইশ কান্দি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকা থেকে বিকাল ১৬০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীর, জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনা দল দায়িত্ব পালন করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ জন সদস্য ছিলেন। অভিযানে জেলা প্রশাসন এর পক্ষ হতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে অপরাধীদের আইনের আওতায় আনতে নির্দেশ প্রদান করেন।

অভিযানকালে শাতাইশ কান্দি এলাকা থেকে অবৈধভাবে উৎপাদিত ও সংরক্ষিত মোট ৮০ লিটার চোলাই মদ, প্রায় ২২০০ লিটার চোলাই মদ উৎপাদনের কাঁচামাল এবং অপরাধমূলক তথ্যসম্বলিত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিতরণের সাথে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাকিব (২৯), মিসেস শেফালি রানী মণ্ডল (৩৮) এবং প্রেম কুমার বড়ুয়া (৫০)। আটককৃত সকলের ঠিকানা: শাতাইশ কান্দি, তৈয়বপুর ইউনিয়ন, আশুলিয়া, ঢাকা।

অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সেনাবাহিনী কর্তৃক এলাকা নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়।

বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102