মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় কমিশনার মহোদয় উপস্থিত সকল দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর জেলা নির্বাচন অফিসার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102