বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর বিআরটি মাঠে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্ত সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা প্রদান এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
কমিশনার মহোদয় আরও বলেন, নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।
উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব তাহেরুল হক চৌহান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং থানাসমূহের অফিসার ইনচার্জসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102