বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের প্রলোভনে সহবাস, পরে পালিয়ে গেলেন প্রেমিক—কাশিমপুরে তরুণীর অভিযোগ ত্রিশালে এলজিইডি-অস্তিত্বহীন ঠিকাদারের যোগসাজশে কাগজে-কলমে পিচঢালা পথ, বাস্তবে ধুলোর নরক কাশিমপুরে হত্যা মামলা ধামাচাপার অভিযোগ, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন ওসি পৌরসভা থেকে সংসদ : জনপ্রিয়তার নতুন শিখরে মেয়র মজিবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বিয়ের প্রলোভনে সহবাস, পরে পালিয়ে গেলেন প্রেমিক—কাশিমপুরে তরুণীর অভিযোগ

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সহবাসের পর এক যুবক পালিয়ে গেছেন—এমন অভিযোগ করেছেন এক তরুণী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিতু আক্তার (২৪) বর্তমানে কাশিমপুর এলাকার দক্ষিণ নাগিপাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় দুই বছর আগে একই এলাকার ভাড়াটিয়া গোঃ আসিব (২৫)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত যুবক বিয়ের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন এবং দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখেন। তিনি সামাজিকভাবে বিয়ে করবেন বলে বারবার আশ্বাস দিলেও পরবর্তীতে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে ভাড়া বাসায় বিয়ের বিষয়ে চূড়ান্তভাবে কথা বলতে গেলে অভিযুক্ত আসিব অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ভুক্তভোগীর অভিযোগ, সেদিন রাতেই অভিযুক্ত কৌশলে বাসা থেকে পালিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি প্রতারণা ও বিয়ের প্রলোভনে সহবাসের বিষয়টি উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102