রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মাজহারুল ইসলাম বুলবুল সচিবের নাম ভাঙ্গিয়ে বিটিসিএল-এ ৮৩ লাখ টাকা আত্মসাৎকারী সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে বিয়ের প্রলোভনে সহবাস, পরে পালিয়ে গেলেন প্রেমিক—কাশিমপুরে তরুণীর অভিযোগ ত্রিশালে এলজিইডি-অস্তিত্বহীন ঠিকাদারের যোগসাজশে কাগজে-কলমে পিচঢালা পথ, বাস্তবে ধুলোর নরক কাশিমপুরে হত্যা মামলা ধামাচাপার অভিযোগ, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন ওসি পৌরসভা থেকে সংসদ : জনপ্রিয়তার নতুন শিখরে মেয়র মজিবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। সার্বিক আয়োজনে ছিল শৃঙ্খলা, গাম্ভীর্য ও দেশপ্রেমের আবহ।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৬:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102