বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

জালিশ মাহমুদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

জালিশ মাহমুদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি)

লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে একটি দোকানের ওয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে মায়ের সঙ্গে নতুন পোশাক কিনতে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় আসে ফাহাদ। এ সময় তারা কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দোকানটির সংস্কার কাজ চলছিল এবং ভবনের একটি অংশ অরক্ষিত অবস্থায় ছিল। হঠাৎ করেই দোকানের একটি ওয়াল ধসে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর।

এতে ঘটনাস্থলেই ফাহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের অভিযোগ, দোকানটির সংস্কার কাজ চললেও সেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। অরক্ষিত অবস্থায় কাজ চলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102