শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে সুইচগিয়ারসহ মোঃ নাঈম নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নাঈম আশুলিয়ার জামগড়া ছয়তলা মানিকগঞ্জ পাড়া এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে নবীনগর এলাকায় তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় সুইচগিয়ারসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নাঈমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দীর্ঘদিনের আতঙ্কের এক ছিনতাইকারী গ্রেফতার হওয়ায় নবীনগর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102