রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর

মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১১ এপ্রিল: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক মোঃ আলী হোসেন ফকির শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে সমিতি আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অব.) অতিরিক্ত আইজিপি ড. এম আকবর আলী বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর তহবিলের অর্থে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীর মধ্যে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বাকি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২২ অপরাহ্ণ
  • ১৯:৩৭ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102