বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দ্রুত ও তৎপর অভিযানে ডাকাতি হওয়া একটি ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। ডাকাতরা ট্রাকটি ছিনতাই করে নিয়ে গেলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই ট্রাক ও গরুগুলো উদ্ধার সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাইওয়ে এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন চেকপোস্টে সতর্কতা জারি করে।
পরে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় পুলিশের তৎপরতা টের পেয়ে ডাকাত দল ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করে।
উদ্ধারকৃত ট্রাক ও গরুগুলো পরবর্তীতে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102