শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম

জাকিয়া বেগম, ত্রিশাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

জাকিয়া বেগম, ত্রিশাল:

আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিশেষ করে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় মুখ মোহাম্মদ সেলিম।

ইতিমধ্যেই তিনি এলাকায় পোস্টার ও জনসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন। তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

মোহাম্মদ সেলিম তার প্রচারণায় একটি আধুনিক ও সুশিক্ষিত সমাজ বিনির্মাণের ওপর জোর দিচ্ছেন। তার প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে, ওয়ার্ডকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত রাখা। সরকারি ও ব্যক্তিগত সকল নাগরিক সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একটি সুন্দর ও সুশিক্ষিত ওয়ার্ড গড়ে তোলা।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার প্রার্থীতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ ভোটারদের মতে, মোহাম্মদ সেলিম একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায় বিধায় এবার কাউন্সিলর হিসেবে তাকেই যোগ্য মনে করছেন তারা।

মোহাম্মদ সেলিম বলেন, আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। একটি মডেল ওয়ার্ড গড়তে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102