বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি

গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক

স্টাফ রিপোর্টার গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী-কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সৌজন্য সাক্ষাৎকালে উভয় প্রশাসক একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে তারা একান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ লাঘবে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় প্রশাসক গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গাজীপুরকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে গাজীপুর সিটি করপোরেশন ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করে যাচ্ছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গাজীপুরের অন্যতম বড় যানজটের স্থান জয়দেবপুর রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে সেখানে একটি ওভারপাস নির্মাণের বিষয়ে দুই প্রশাসক নীতিগতভাবে সম্মত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তারা।

এ সময় গাজীপুরকে একটি বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন দুই প্রশাসক।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102