শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে মহানগরীর কাশিমপুর আঞ্চলিক শাখার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১০টি নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় এসব সড়কের নির্মাণ ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জানা যায়, কাশিমপুর থানার অন্তর্গত ৬টি ওয়ার্ডের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এই সড়কগুলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর চলাচল সহজ করতে রাস্তা, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কাশিমপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সড়ক সমস্যায় ভুগছিলেন। নতুন এসব সড়ক নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এসব সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যানবাহন চলাচল সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এসব সড়ক নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হলে এলাকাবাসী এর সুফল ভোগ করতে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102