বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি

গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

জানা যায়, বরাদ্দকৃত প্রায় ৭৫ শতাংশ জমির ওপর কোণাবাড়ী থানার আধুনিক ও বহুতল ভবন নির্মাণ করা হবে। দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চল ও জনবহুল কোণাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটিতে আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দপ্তরের জন্য পৃথক কক্ষ, ডিউটি অফিস, তদন্ত কক্ষ, হাজতখানা, অস্ত্রাগার এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা হবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং থানায় আগত সেবা প্রত্যাশী জনগণ দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পেতে সক্ষম হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কোণাবাড়ী থানার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা।

এ সময় কোণাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতেখার হোসেন উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং নতুন ভবন নির্মাণের ফলে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102