শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

-খাদ্যের বস্তার ভেতর ৫৩৯ বোতল ফেন্সিডিল, এক যুবক গ্রেফতার র‌্যাব

মোঃ মিঠু গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ মিঠু, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৩৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী শাকিল ইসলাম (২০)। সে দিনাজপুরের কোতয়ালী উপজেলার কুসুম্বী এলাকার আব্দুস সামাদের ছেলে।

রবিবার সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরআগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেউ একজন নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এখবরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

এসময় একটি মাহিন্দ্র পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে গো-খাদ্যের বস্তার ভেতর থেকে ৫৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ শাকিল ইসলামকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার শাকিল সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাকিল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102