শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

হিলিতে বেড়েছে কাঁচামরিচ ও সবজির দাম।

মো সাব্বির হোসেন বিপ্লব হিলি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মো সাব্বির হোসেন বিপ্লব হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে একসপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ও সবধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে বেড়েছে ৪০ টাকা। এছাড়া বেড়েছে করলা, বেগুন, পটল, আলু, পেঁয়াজের দামও। একসপ্তাহ আগে (২৩ জুন) প্রতিকেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর আজ (৩০ জুন) প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। একইভাবে বেড়েছে অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

রোববার (৩০ জুন) দুপুর হিলিবাজারে সবজি কিনতে এসেছেন মো. রাসেল মিয়া। তিনি বলেন, ‘গত রোববার প্রতিকেজি কাঁচামরিচ ১২০ টাকা দরে কিনেছি। আর আজ কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম।’

আরেক ক্রেতা মো. জমিল হোসেন বলেন, ‘কাঁচাবাজারের কিছু বুঝি না। একই পণ্যের দাম সপ্তাহে যে কতবার ওঠানামা করে, সেটা বিক্রেতারা ভালো জানেন। গেলো রোববার বেগুনের কেজি ছিল ৪০ টাকা । আজ প্রতিকেজি বেগুন কিনতে হচ্ছে ৫০ টাকা দরে। একইভাবে ৬০ টাকা কেজি দরের করলা ৮০ টাকা, ২০ টাকা কেজি দরের ঢেঁড়শ ৪০ টাকা এবং ১০ টাকা আঁটির পুইশাক ২০ টাকা আঁটি দরে কিনতে হচ্ছে।’

জামিল হোসেন আরও বলেন, ‘আলুর দাম তো কমছেই না। সেই যে ৬০ টাকা কেজিতে উঠেছে, আর নামার কোনো খবর নেই। ক্রেতারাও বাধ্য হয়ে কিনছেন।’

সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢালেন, ‘আমরা খুচরা বিক্রেতা। পাইকারি কিনে খুচরা বিক্রি করি। যখন যে দাম যায়। তার চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভ রেখে বিক্রি করি। আগে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ১২০ টাকায় বিক্রি করেছি। আর এখন কিনতেই পড়ছে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। বিক্রি করছি ২০০ টাকা। করলা ৫০ টাকা কেজি কিনে ৬০ টাকায় বিক্রি করেছি। আর এখন ৭০ টাকা কেজি কিনে ৮০ টাকায় দরে বিক্রি করছি। এভাবে সবধরনের সবজির দাম কিনতে বেশি পড়ছে। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘কখনো রোদ আবার কখনো বৃষ্টির কারণে সবজরি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে। কৃষকেরা যে অল্প পরিমাণ সবজি বাজারে আনছেন, তা-ই আমাদের বেশি দাম কিনতে হচ্ছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102