শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

লোন পরিশোধ করতে ব্যর্থ স্বামী ;এনজিও মামলায় শিশুসহ স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ।

স্টাফ রিপোর্টার সেলিম রেজা। 
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা।

লোন পরিশোধের সময় অতিক্রম করায় একটি আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা দুটি মামলায় হানিয়া আক্তার নামের এক গৃহিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে আনা হয়েছে তার শিশু সন্তানকে। এনিয়ে চলছে ব্যপক সমালোচনা।

জানা যায় , দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লি: সাভার শাখা থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারিতে ৩ লাখ টাকা ঋণ নেন মনির হোসেন নামের এক ব্যবসায়ী। এরই মধ্যেই ঋণের ২ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধ করেন তারা। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় প্রায় এক লাখ টাকা পরিশোধে ব্যর্থ হন তিনি। পরে ব্যাংক কর্তৃপক্ষ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করেন।

যেখানে মামলার নথিতে মোট ২লাখ ১০হাজার টাকা পাওনার কথা উল্লেখ্য করেন। পরে ওই মামলায় ঋণ গ্রহীতা মনির হোসেনের স্ত্রী হানিয়া আক্তারকেও আসামি করা হয়। ওই মামলায় পুলিশ তাকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেন। পুলিশ তার স্ত্রীর সাথে তাদের দুই সন্তান আড়াই বছরের রায়হান আর ১৪ মাস বয়সের মাশরাফকে থানায় নিয়ে আসেন। মায়ের সাথে ছোট ছোট দুই শিশুকে থানায় নিয়ে আসার বিষয়টি জানাজানি হলে নিদ্ধা জানিয়েছেন অনেকে। তবে পুলিশ বলছেন তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার বাইদগাঁও তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হানিয়া আক্তার ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও এলাকার মনির হোসেনের স্ত্রী।

গ্রেপ্তার মনিরের স্ত্রী হানিয়া আক্তার বলেন, “আমি জানি না, কেন তারা আমাকে গ্রেফতার করেছে। শুধু শুনেছি আমার স্বামী নাকি কিস্তি দিতে পারে নাই।  তাই তারা আমার নামে মামলা দিয়েছে। অথচ আমি কোন এনজিও থেকে টাকাই তুলিনি। তারা স্বামীকে কিছু না বলে আমাকে ধরে এনেছেন।”

ঋণ গ্রহিতা এবং গ্রেপ্তারকৃত ওই নারীর স্বামী মনির হোসেন বলেন, “ঋণ নিয়েছি আমি, আমাকে গ্রেফতার না করে, তারা আমার স্ত্রী সন্তানকে থানায় নিয়ে গেছে। ছোট্ট ব্যবসা করতাম লোকসানের মুখে পড়ায় কিস্তি দিতে কিছুটা সময় নিচ্ছি।”

গ্রেপ্তার করা অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, হানিয়া বেগমের নাম আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মায়ের সাথে দুই শিশু সহ নিয়ে আসার কারণ সম্পর্কে পুলিশের এই এসআই বলেন, ছোট ছোট বাচ্চা দুটিকে মায়ের সাথে নিয়ে এসেছি যাতে সে দ্রুত জামিন পান। এটাতো অন্যায় কিছু হয়নি। তাকে এনে হাজতেও রাখা হয়নি। মুন্সির রুমে বিছানা করে রাখা হয়েছিল। কারণ বাচ্চারাতো আর অপরাধ করেনি। এছাড়া তাকে প্রিজন ভ্যানেও পাঠানো হয়নি। একটা সিএনজি ভাড়া করে আদালতে পাঠানো হয়েছে।

দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড সাভার শাখায় গিয়ে ব্যাংকটির সেকেন্ড অফিসার তাপস সরকারের কাছে জানতে চাইলে এব্যাপারে তিনি জানান, ২০২৩ এর জানুয়ারি ৩১ তারিখে ১০ মাস মেয়াদী ৩ লাখ টাকা মাইক্রোক্রেডিট লোন নেন মনির হোসেন। ওই লোনের জামিনদার ছিলেন তার স্ত্রী হানিয়া আক্তার। প্রতিদিন ১ হাজার ৮”শ টাকা কিস্তিতে তাকে লোন দেয়া হয়। তার কাছে এখনো ১ লাখ ৮৪ হাজার ৫৫০ টাকা পাওনা রয়েছে।এই টাকা দীর্ঘ দিনেও পরিশোধ না করায় হেড অফিস থেকে দুটি মামলা করা হয়। যার একটি মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়।

লোন নিয়েছে তার স্বামী তাহলে কেন স্ত্রীর নামে মামলা দেয়া হল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার স্ত্রী লোনের জামিনদার ছিল তাই তার নামেও মামলা হয়েছে।

দুটি শিশু বাচ্চা সহ তাকে রাতের বেলায় ধরে এনে থানায় রাখা হল মানবিক দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পুলিশের ব্যাপার, এব্যাপারে আমি কোন কমেন্টস করতে পারবো না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102