বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

রংপুরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৯

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাজহাট, মাহিগঞ্জ ও হাজীরহাট থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিটিএসবি) হাবিবুর রহমান জানান, তাজহাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের থানার যুগ্ম আহ্বায়ক মো. হারুন-অর-রশীদ ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানার আওতাধীন এলাকায় জুয়া খেলার সময় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। হাজীরহাট থানা পুলিশ পৃথক অভিযানে একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তার হওয়া সব আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নাশকতা, সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102