শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মো ফেরদাউছ সিকদার : রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে গতকাল বুধবার ঢাকার আশুলিয়া থানার দুর্গাপুর এলাকায় অবস্থিত ‘ফ্যাশন এন্ড কম’-এর সামনে অভিযান চালিয়ে আসামি জামশেদ হোসেন (৪৬) ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা এবং নুরুল হক হাওলাদারের ছেলে।

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102