শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (০৯ মার্চ ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

সভায় পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ রাজধানী ও আশপাশের এলাকা থেকে নিজ নিজ গ্রামের বাড়িতে যাতায়াত করেন। তাই যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পরিবহন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বাস মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা, নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুরের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভা শেষে সংশ্লিষ্ট সবাই ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102