শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত

বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
গত ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সরকারের ক্রীড়া উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্রীড়াবিদ প্রশিক্ষণ, কোচ প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং গবেষণা কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সমঝোতা স্বাক্ষরের ফলে দুই দেশের ক্রীড়া শিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা কার্যক্রম এবং শিক্ষা বিনিময় কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:১৮ অপরাহ্ণ
  • ১৯:৩৩ অপরাহ্ণ
  • ৫:৫০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102