মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে রুবেল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, ভয়ভীতি প্রদর্শন করে তিনি এলাকায় চাঁদাবাজি করে আসছেন।

জানা যায়, কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের পানিশাইল এলাকার বাসিন্দা রুবেল খান বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে অর্থ আদায় করে আসছেন।

, একই এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের মুড়ির ব্যবসা থেকে রুবেল মিয়া চাঁদা দাবি করেন। এছাড়াও বালু ব্যবসায়ী কায়েম মিয়ার বালুর ট্রাক আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। কায়েম মিয়া জানান, দীর্ঘদিন ধরে রুবেলের ভয়ে তিনি থানায় অভিযোগ করতে সাহস পাননি।

এছাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিপোর্ট মিয়া ও মুড়ি ব্যবসায়ী হেলাল মিয়ার গাড়ি আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় বলে তারা জানান।

অন্যদিকে সাংবাদিক বাসার সুমনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ময়লার ব্যবসার সঙ্গে জড়িত। তার ময়লার গাড়ি এলাকায় চলাচল করলে সেখান থেকেও রুবেল খান চাঁদা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করলে রুবেল তাকে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ করেন।

এলাকাবাসীর দাবি, নাজিমউদ্দিনের ছেলে রুবেল খান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িওয়ালা, মুদি ব্যবসায়ী ও বালু ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত রুবেল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত রুবেল খানের বক্তব্য জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102