বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

রাজশাহীতে বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের কর্ম বিরতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তিন দফা দাবিতে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ এই কর্ম বিরতি পালন করেন। চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহু দিন যাবৎ অস্থায়ী ভাবে কর্মরতদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী নিউ গভ:ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ।

তিন দফা দাবিতে তারা জানান
১। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতনের স্কেল অনুযায়ী বেতনাদি প্রদান করতে হবে।
৩। বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতি রেখে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
সরকারি কলেজগুলোয় আনুমানিক মাত্র ৫ শতাংশ কর্মচারী সরকারিভাবে এবং ৯৫ শতাংশ কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। তাই বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করা আগে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দেশের প্রায় ৩৩২টি সরকারি কলেজ ও তিনটি মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেসরকারি কর্মচারীরা অধ্যক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১০ থেকে ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত।
তাদের মাসিক বেতন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই অল্প বেতন দিয়ে জীবন-যাপন করা খুবই কষ্টের বলে জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102