1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে। বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় সঞ্চিত টাকা ফেরত চাওয়ায় জাকির হোসেন (৫০) নামের এক ক্ষুদ্র আমানতকারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে অগ্নিশিখা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড -এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ছয়তালা ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থিত ওই সমিতিতে দীর্ঘ দিন ধরে নিজের কষ্টার্জিত টাকা জমিয়ে আসছিলেন ভুক্তভোগী জাকির। সম্প্রতি তার জমানো টাকার প্রয়োজন হওয়ায় তিনি সমিতির অফিসে যান। সেখানে পাওনা টাকা ফেরত চাইলে সমিতির মালিক পলাশ (৩৫) ও কর্মচারী রাজু (২৮) তার ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরিক লাঞ্ছিত করেন।

​​আহত জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,তিল তিল করে জমানো নিজের টাকা ফেরত চাওয়া কি অপরাধ। এই নামধারী সমিতিগুলো সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। টাকা চাইলে তারা এখন গুণ্ডামি করছে।

​​এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তালেব জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমোদনহীন ও নামসর্বস্ব ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিগুলোর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সঞ্চয়ের নামে আমানত সংগ্রহ করে গ্রাহকদের হয়রানি ও মারধর করার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।