1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর মহানগরের কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পের আওতায় হাতিমারা করিম মার্কেট থেকে লোহাকৈর মাজার হয়ে আরকে রেডিয়াল ফ্যাক্টরি পর্যন্ত এবং কোনাবাড়ী আঞ্জুমান পাম্প থেকে হাতিমারা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিসি/আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধা কাশিমপুর থানা বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাহাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক হাসেম রেজা, কাশিমপুর থানা যুবদলের সদস্যসচিব কে এম হাফিজুর রহমান রাজুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অপেক্ষায় ছিল। সড়কগুলোর বেহাল অবস্থার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে ভোগান্তি আরও বেড়ে যেত। দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

গাজীপুর মহানগর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কাশিমপুরের এসব উন্নয়নকাজ শুরু হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, “জনাব শওকত হোসেন সরকার একজন মাটির মানুষ। তিনি সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। সাধারণ মানুষ কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি তা সমাধানের চেষ্টা করেন। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টদের আশা, সড়ক ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে এসব উন্নয়নকাজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।