1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানায় উদযাপিত হলো ওসির জন্মদিন। কাশিমপুর থানার ওসির জন্মদিন উদযাপন। কাশিমপুরে ফাইবার ক্যাবল চুরি ও ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার। কাশিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির প্রতিবাদ সমাবেশ জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সরকার। কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল

কাশিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কাশিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নামে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কেউ নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনসাধারণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন। কাশিমপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তারা বক্তব্য দেন।

বক্তারা আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কাশিমপুরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ডের চেষ্টা হলে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও মহানগর প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মিয়া, কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাত হোসেন মোল্লা, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাহিন, সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু এবং কাশিমপুর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম চয়ন।

এ ছাড়া বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কাশিমপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানের কথা জানান। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।