1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সরকার। কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার।

জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সরকার।

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কাশিমপুর ১ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকেন কাশিমপুর থানার বিএনপির অন্যতম সদস্য ও কাউন্সিলর প্রার্থী মো. সাইফুল ইসলাম সরকার আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, ১ নং ওয়ার্ডের মাধবপুর, পানিশাইলসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন সাইফুল ইসলাম সরকার। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার করায় ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমাধান করেন। তাই এই কারণে তাঁকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাবাসী

১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলামিন হোসেন বলেন,

“আমাদের আপদে-বিপদে ডাক দিলে সাইফুল ভাইকে কাছে পাই। এলাকার মানুষের কোনো সমস্যা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং সমাধান করেন। আমরা চাই, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁকে কাউন্সিলর হিসেবে পাই।

 মুদিদোকানি কামাল বলেন।

আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের পাশে সবসময় থাকবেন এবং এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধান করেন ১ নং ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবা দিতে পারবে সাইফুল ভাই তাই তাকে আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

সাইফুল ইসলাম সরকারের সমর্থকদের দাবি, শুধু নির্বাচনের সময় নয়, দীর্ঘদিন ধরেই তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম সরকার বলেন, মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে চাই।”

 ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকার বিষয়টি মূলত তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারদের দাবির ভিত্তিতে উঠে এসেছে।

নির্বাচন সামনে রেখে কাশিমপুর ১ নং ওয়ার্ডে প্রার্থী তৎপরতা বাড়ছে। কিন্তু ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সরকার

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।