1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা। মাদকবিরোধী প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক মেহেদীর বাবা কাশিমপুরে সাংবাদিক লাবনী আক্তার লাবণ্যের মেয়ের জন্মদিন পালন।

কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার।

গাজীপুর মহানগর প্রতিনিধি: মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর প্রতিনিধি: মোঃ জামাল আহমেদ

গাজীপুর সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নিতে চান বলে জানান শওকত হোসেন সরকার।

কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, থানা বিএনপির বর্তমান ২ নম্বর সদস্য এবং হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আকবর হোসেন মাস্টারের সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় নতুন এ গণসংযোগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি শওকত হোসেন সরকারকে সঙ্গে নিয়ে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন আকবর হোসেন মাস্টার।

কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতব্বর। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনৈতিক যোগাযোগ জোরদারে গণসংযোগ কার্যালয়

অনুষ্ঠানের আয়োজক আকবর হোসেন মাস্টার বলেন, কাশিমপুরের প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদদের একত্রিত করা এবং ইতিবাচক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এ গণসংযোগ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষের কাছে বিএনপির আদর্শ ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সঙ্গে দলের যোগাযোগ বাড়ানো এবং দলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বৃদ্ধিতে কাজ করা হবে।

আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ সিটি গড়ার লক্ষ্যে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে চান। গাজীপুরকে বিশ্বমানের আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি নগরবাসীর সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।