1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার।

নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির

মোঃ আহছানউল্লা সরদার স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ আহছানউল্লা সরদার স্টাফ রিপোর্টার

জনগনের দোরগোড়ায় কড়া নাড়ছে ভেটের মাঠ ইউপি নির্বাচন।সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে চলছে একাধিক প্রার্থীর ঢাক ঢোল পিটিয়ে প্রচার প্রচারণা।প্রার্থীরা জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ,বড় বড় ফেস্টুন ব্যানার, শুভেচ্ছা বিনিময় পোষ্টারসহ নানা ভাবে মুখরিত করতে মরিয়া হয়ে উঠেছে। তবে সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি বর্তমান জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির বলেন,ইউনিয়ন সমূহ এলাকাবাসীর বেশিরভাগ মানুষ বার বার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানকেই পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।নলতা ইউপির সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যানের জায়গা দখল করেছেন চেয়ারম্যান আজিজুর রহমান পাড়।তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে একাধিক পুরস্কারে ভুষিত হয়েছেন,এবং পেয়েছেন একাধিক আ্যাওয়ার্ড ও। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে জনগনকে সচেতন করা এবং একজন চেয়ারম্যান হয়ে কালীগঞ্জ থানার ১২ টি ইউনিয়নে খোজ খবর নেওয়া।ঘুর্নিঝড়ের পূর্বআভাস শুনলেই মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান আজিজুর রহমান,সাইক্লোন সেল্ঠারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনগনের জায়গা করে দেওয়া,শুকনা খাদ্য মশার কয়েল ঔষধ শিশুদের দুধ সহ সার্বিক সহযোগিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন,যেটা বিগতদিনে একটি সংসদসদস্যও করে দেখাইনি।ঘুর্নিঝড়ে আঘাত প্রাপ্ত গৃহহীনদের আর্থিক
সহযোগিতা,কন্যাদায়গ্রস্থ পিতার পাশে দাঁড়ানো,দুস্ত ছাত্রছাত্রীদের সহযোগিতা,অসুস্থ রোগীকে সার্বিক সহযোগিতা,বেকার যুবকদের পাশে দাঁড়ানো,প্রতিবন্ধীদের পাশে থেকে সকল সহযোগিতা করা,মসজিদ মাদ্রাসা মন্দীর শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যানে কাজ করে দেখিয়েছেন।কাজলা গ্রামের এশার আলী সরদার বলেন,চেয়ারম্যান আজিজুর রহমান বিশেষ করে মাদকের বিরুদ্ধে অকল্পনীয় কাজ করে দেখিয়েছেন,নিজে উপস্থিত থেকে মাদককারবারিদের ধৃত করে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন।চেয়ারম্যান আজিজুর রহমান কোন দল থেকে আসলো এটার বিচার বিশ্লেষণ করেনা জনগন,জনগন চায় সে নির্বাচনে আসুক।তাই শুধু আমি নয় নলতা ইউনিয়নের ৯০% মানুষের কথা,দলমত নির্বিশেষে ইউনিয়নের মঙ্গল কামনায়,জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে,জনতার চেয়ারম্যান আজিজুর রহমান এর বিকল্প নেই৷একটি বিশেষ সাক্ষাৎকারে বার বার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান পাড় বলেন।আমি চেয়ারম্যান সেটা কখনো মনে করিনা,আমি জনগনের সেবক হিসাবে নিজেকে উৎসর্গ করতে চাই।আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি জনগনের পাশে থাকতে,আমি কতটুকু সেবা করতে পেরেছি সেটা জনগনই বিচার বিশ্লেষণ করবে।আমি আগামিতে নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়,জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা। প্রিয় এলাকাবাসী আপনারা নিশ্চয় জানেন আমি একটি রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত।শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী মমতাময়ী মা মরহুম বেগম খালেদাজিয়ার দেখানো পথ অনুস্বরন করে,তারুণ্যের অহংকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নলতা ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি।নাগরিক সেবাসহ জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে আমি নিরলস পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।আমার কাছে নেই ধনী গরীবের বৈষম্য।মাদককারবারি মাদকাসক্ত দালাল টাউট বাটপারের স্থান আমার কাছে নেই।আমি চেয়ারম্যান বলে নয়,আমি সারাজীবন আপনাদের সেবক হয়ে থাকতে চাই,আজ যেমন চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবায় নিয়োজিত।ভবিষ্যতে চেয়ারম্যান না থাকলেও আপনাদের সেবার মধ্যদিয়ে যেনো আমার মৃত্যু হয়।তারপরেও বলবো আমার রাজনেতিক বিষয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন,আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।