1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব এম. এ. জলিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে আসেন। পরিদর্শনের শুরুতেই তিনি সালামি গ্রহণ করেন।

পরে সদর ট্রাফিক অফিসে উপস্থিত হয়ে সার্বিক দাপ্তরিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অ্যাডিশনাল ডিআইজি এম. এ. জলিল ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

তিনি ট্রাফিক পুলিশের সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মহরম আলী; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী; সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল জনাব ফাহিম আসজাদ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জনাব মোঃ রুহুল কুদ্দুসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।