1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা। মাদকবিরোধী প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক মেহেদীর বাবা কাশিমপুরে সাংবাদিক লাবনী আক্তার লাবণ্যের মেয়ের জন্মদিন পালন। কাশিমপুরে প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। কাশিমপুরে তিতাসের গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের উদ্যোগ, মালিকের বাধা কাশিমপুর থানায় উদযাপিত হলো ওসির জন্মদিন। কাশিমপুর থানার ওসির জন্মদিন উদযাপন। কাশিমপুরে ফাইবার ক্যাবল চুরি ও ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার।

কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা।

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

গাজীপুর  প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে বাড়ি ও দুটি দোকানের ভেতরে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ সময় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর দুইটার সময় কাশিমপুর ৪ নং ওয়ার্ডের মুন্সি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মুন্সি মার্কেট এলাকায় ইয়াছিন, রাসেল ও ছিদ্দিকসহ কয়েকজনের বাড়ি ও দুটি দোকানের ভেতরে বিপুল পরিমাণ এলপিজি সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল। এসব সিলিন্ডার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

দেশে যখন গ্যাসের সংকট ও সাধারণ মানুষের মধ্যে এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়েছে, ঠিক সেই সময়ে একটি চক্রের বিরুদ্ধে বিপুল পরিমাণ এলপিজি সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুত করে রাখায় সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ বলেন, অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।