1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক অসন্তোষে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের খোঁজ নিলেন জিএমপি কমিশনার কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি

শ্রমিক অসন্তোষে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের খোঁজ নিলেন জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

সোমবার (১৬ নভেম্বর) গাজীপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা জিএমপির কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে কমিশনার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ সময় জিএমপির সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালনরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), টুরিস্ট পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গেও কথা বলেন কমিশনার। তিনি তাদের দায়িত্ব পালনের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

জিএমপি সূত্রে জানা গেছে, গাজীপুরের শিল্পাঞ্চলসহ মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও মাঠপর্যায়ে তদারকি অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।