1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নাশকতা প্রতিরোধে জিএমপির অভিযান, গ্রেপ্তার ৮০ শ্রমিক অসন্তোষে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের খোঁজ নিলেন জিএমপি কমিশনার কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি

গাজীপুরে নাশকতা প্রতিরোধে জিএমপির অভিযান, গ্রেপ্তার ৮০

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।

জিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গত ৮ নভেম্বর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো মহল যাতে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক একটি অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) রাতে বাসন থানার ভোগড়া এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার নাহিদ সরকার গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। পেট্রোল বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

জিএমপি কমিশনার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া এবং সেগুলোকে কেন্দ্র করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের প্রতি সম্মান রেখেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।