
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে পারিবারিক আয়োজনে সাংবাদিক লাবনী আক্তার লাবণ্যের মেয়ে আফিফার জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) কাশিমপুর থানার ২ নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় নিজ বাসভবনে আনন্দঘন পরিবেশে এ জন্মদিনের আয়োজন করা হয়।
আফিফা তিন বছর পূর্ণ করে চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কেক কেটে আফিফার জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছোট্ট আফিফাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানান। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের প্রতিনিধি ইউসুফ আহমেদ তুষার, ঘোষণাপত্রিকার প্রতিনিধি সোহরাফ হোসেন মোল্লা, রাজধানী টেলিভিশনের প্রতিনিধি আরমান হোসেন, দৈনিক সকলের সময়ের প্রতিনিধি মো. হাসমত হোসেন, সকাল টিভির প্রতিনিধি মো. নজরুল হোসেন, খোলা চিঠির সম্পাদক ও প্রকাশক নাজমুল হোসেন, আমাদের সংবাদ-এর প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং চ্যানেল এস ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জামাল আহামেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সাংবাদিক লাবনী আক্তার লাবণ্য জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে অতিথিরা আফিফার জীবনের প্রতিটি দিন আনন্দ, ভালোবাসা ও সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার নেক হায়াত, সুস্থতা, জ্ঞান, প্রজ্ঞা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
পরিবারের পক্ষ থেকেও আফিফার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
শুভ জন্মদিন, প্রিয় আফিফা।
মহান আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুস্থ ও সুন্দর জীবন দান করুন এবং একজন আদর্শ ও নেক মানুষ হিসেবে কবুল করুন। আমিন।