1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে। বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ‎নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ‎ বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা  ছাত্রলীগ থেকে ছাত্রদল এ.আর অনিককে ঘিরে বিতর্ক, উঠেছে নানা অভিযোগ কাশিমপুরে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ পৃথক মামলায় ৮ জনকে আটক করে ক পুলিশ। ‎কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার প্রতিশ্রুতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন আমজাদ দেওয়ান গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সফল সমাপ্তি

‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) অপরাহ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।Language Resources

‎ডিসি কার্যালয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

‎পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুর জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্তরের কর্মকর্তারা নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব ও জেলা প্রশাসককে অভিনন্দন জানাতে তাঁর কার্যালয়ে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

‎——

‎এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাস্সুম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী নাজিব হাসানসহ জেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ এবং বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

‎কর্মকর্তাদের পাশাপাশি মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখা, কালেক্টরেট সহকারী সমিতি, গাজীপুর জেলা শাখা, সরকারি গাড়িচালক সমিতি, গাজীপুর জেলা শাখা এবং ভূমি অফিসার্স কল্যান সমিতি, গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।News

‎জনবান্ধব ও জনমুখী প্রশাসন গঠনে অনন্য ভূমিকা

‎চলতি বছরের ১৬ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা। জেলায় যোগদানের পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং নিরহংকার আচরণের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

<span;>‎দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভালো মানুষদের পুরস্কৃত করাসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।