1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা। মাদকবিরোধী প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক মেহেদীর বাবা কাশিমপুরে সাংবাদিক লাবনী আক্তার লাবণ্যের মেয়ের জন্মদিন পালন। কাশিমপুরে প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। কাশিমপুরে তিতাসের গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের উদ্যোগ, মালিকের বাধা

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (অনূর্ধ্ব-২০)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনালে অপরাধ উত্তর বিভাগ ও অপরাধ দক্ষিণ বিভাগ অংশ নেয়। জমজমাট লড়াই শেষে অপরাধ দক্ষিণ বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরাধ উত্তর বিভাগ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে আসা দর্শকদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইসরাইল হাওলাদার।

এ সময় তিনি বলেন, তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।