শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

জনাব মেহনাজ সরকার শিল্পীর হাতে কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশন আয়োজিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের আয়োজনে কাশিমপুর থানাধীন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা নভেম্বর) ২০২৫ ইং সকালে কাশিমপুরের হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহনাজ সরকার শিল্পী, ব্যবস্থাপনা পরিচালক কাশিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সভাপতি হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজ। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএনপি; ড. আব্দুল মোতালিব মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ; মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ কাশিমপুর হাইস্কুল অ্যান্ড কলেজ; এবং মো. আব্দুর রহিম মাতাব্বর, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কে এম হাফিজুর রহমান রাজু, সদস্য সচিব যুবদল কাশিমপুর থানা ও যুগ্ম আহ্বায়ক।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ—তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দিতে হবে আরও ব্যাপকভাবে। তাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের আলোকিত সমাজ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাব মেহনাজ সরকার শিল্পী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102