শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আজ সকালে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির ১ম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার। অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে তিন বছরের বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতাসহ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
সবশেষে মহাপরিচালক প্রধান অতিথিকে সাথে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102