সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে। জাপানের সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবলে বিকেএসপি’র অংশগ্রহণ সিভিল সার্জনের নিষেধাজ্ঞা ইপিআই কেন্দ্রে লিপি আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কাশিমপুরে তুরাগ নদী থেকে জখম অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাপানের সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবলে বিকেএসপি’র অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ

আজ (৭ মার্চ) দিবাগত রাত ১ ঘটিকায় ২১সদস্য বিশিষ্ট বিকেএসপি অ-১৮ ফুটবল দল জাপানের উদ্দেশে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে খেলতে যাত্রা করবে। বাফুফের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। জাপানের ফুকুওকা শহরে আগামী ১১-১৫ মার্চ অনুষ্ঠিত এ লীগে জাপানের ১৩টি দল ও ৩টি বিদেশী দল বাংলাদেশ, ভারত ও দ: কোরিয়ার বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে। দলে ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান ও বিকেএসপির জাইকার জাপানী কোচ কাই তাগুচি। ১৬ টি দল ৪টি গ্রুপে রাউন্ড রবিন লিগে খেলবে। বিকেএসপি জাপানের আরও তিনটি দলের সাথে ডি গ্রুপে অংশ নিচ্ছে।

 সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে ইতপূর্বে ইতালির এসি মিলান ইয়ুথ এবং ইন্টার মিলান ইয়ুথ দলসহ নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথ , চীন, কোরিয়া ও জাপানের অ-১৭ জাতীয় দল অংশগ্রহণ করে।

গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অ-১৭ দল ৩ টি খেলায় অংশ নিয়ে ১টি জয়, ১টি ড্র ও ১টিতে পরাজিত হয়। বিকেএসপি দল নিজেদের তিনটি খেলাতেই প্রতিদ্বন্দিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে এ বছর সানিক্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।

 উল্লেখ্য ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপির সকল খেলোয়াড় পরবর্তীতে বাংলাদেশ অ-১৭ দলে খেলার জন্য নির্বাচিত হয় এবং সর্বশেষ অ-১৭ বাংলাদেশ ফুটবল দলের প্রথম একাদশের সকল খেলোয়াড়ই ছিল বিকেএসপির। এর ফলে সর্বশেষ বাংলাদেশ অ-১৭ জাতীয় দল দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। তাই এ ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছেলেরা যেমন নিজেদের স্কিল ডেভেলপ করার সুযোগ পায়, পাশাপাশি তাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা জাতীয় দলকে সমৃদ্ধ করতে আরও বেশী সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102