1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর সরকারি খাস জমি জবরদখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‎কাশিমপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত । ‎ কাশিমপুরে মাদক উদ্ধার নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উদ্ধার বেশি, মামলায় দেখানো কম; স্বচ্ছতা নিয়ে উঠছে নানা অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব

‎কাশিমপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত । ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

‎গাজীপুর প্রতিনিধি

‎গাজীপুরের কাশিমপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ মে) দুপুরে কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

‎এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে  গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তাঁর আদর্শ, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

‎তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

‎এ সময় তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় করেন  পাশাপাশি  প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা  নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী বাংলাদেশ গড়ে তুলা অঙ্গীকার করেন

‎আলোচনা সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‎অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

‎এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।